বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (০৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে জামায়াত আমির বলেন, “এমএ হক ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন।”
তিনি আরও বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া করছি তিনি যেন তাকে বেহেশত নসীব করেন।”
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





