প্রকাশক, লেখক, ব্লগার হত্যার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরন মঞ্চের কফিন মিছিলটি সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের মাঝামাঝি জায়গায় পুলিশের বাঁধার মুখে পরে। পরক্ষনে গণজাগরন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বক্তব্যের মধ্যই মিছিলটি শেষ হয়ে যায়।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহবাগ থেকে শুরু হয়ে সাড়ে ১২টার দিকে মিছিলটি সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের মাঝামাঝি জায়গায় গিয়ে পৌছলে পুলিশের ব্যারিকেডের মুখে পরে। এসময় মিছিলের নেতাকর্মীরা ব্যারিকেট টপকানোর চেষ্টা করলেও পরে মঞ্চের নেতাদের বাঁধায় তারা শান্ত হয়।
কর্মসূচি শুরুর আগে সরকার জিরো টলারেন্সে এসে জঙ্গি দমন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার। এ মামলাটির তদন্ত শেষে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। এখনো মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। এরপর একে একে খুন হন আরো চার ব্লগার।
ঘাতকরা শুধু ব্লগারদের খুন করেই থেমে থাকেনি। সর্বশেষ তাদের টার্গেটে পরিণত হন জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। পুলিশ ধারণা করছে, ব্লগার ও প্রগতিশীল লেখকদের বই প্রকাশনার কারণেই তাকে হত্যা করা হয়েছে।
এআই





