বর্তমান সংসদকে একটি তাসের ঘর বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান বলেছেন,এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে গঠিত সংসদ নয়।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাহবুব আরো বলেন, দশম জাতীয় সংসদের কোন ভিত্তি নেই এই সংসদ চোরাবালির উপর দাড়িয়ে আছে। এই সংসদ অকার্যকর। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা হয়ে গেছে।
তিনি বলেন, দশম সংসদে কোন বিরোধী দল নেই। যেটা আছে সেটা স্ববিরোধী দল। এরা নিজেদের বিরোধী দল হিসেবে দাবি করে আবার সরকারের অংশ বলেও দাবি করে। এদের নিজেদের কোন স্বকীয়তা নেই।
তিনি আরো বলেন,গণতন্ত্রের সাথে বাংলাদেশের অস্তিত্ব মিশে আছে। গণতন্ত্র না থাকলে বাংলাদেশের অস্তিত্বও থাকবেনা। এ সরকার ৫ তারিখের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছে। এর মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে তা গণতন্ত্রের জন্য বিপদজনক বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন,তাঁতী দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, এবং কেন্দ্রীয় মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।
[b]ঢাকা, এমএইচ, ২৩ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
বর্তমান সংসদ একটি তাসের ঘর: মাহবুব
বর্তমান সংসদকে একটি তাসের ঘর বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে.(অব.) মাহবুবুর রহমান বলেছেন,এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে গঠিত সংসদ নয়।





