সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্দু বরকে দুর্বৃত্তদের কুপিয়ে আহত করার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ জুলাই) জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দাবাদ ব্যক্ত করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ।

বিবৃতিতে উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করে জনাব আজাদ বলেন, “পুরোহিত ভবসিন্দু বরকে দুর্বৃত্তদের কুপিয়ে আহত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, “এ ঘটনা নিয়ে অতীতের ন্যায় কেউই নোংরা রাজনীতি করবেন না বলে আমি মনে করি।”

উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে তিনি আরো বলেন, “আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন।”

এমআইএস