বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নয় হাসিনাতন্ত্র চলছে। এক ব্যক্তির ইচ্ছায় দেশ চলছে। আর দেশের জনগণ অসহায়ের মতো তাকিয়ে দেখছে। তবে সাধারণ জনগনের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারলে এ সরকারের আয়ু বেশি নেই। কিন্তু ঘটাতে না পারলে অন্ধকারেই থাকতে হবে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্ম্পকে কটুক্তি-এ যেন ধৃষ্টতারই শামিল" শীর্ষকগোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের প্রতি হুশিয়ারী দিয়ে আরও বলেন, আপনারা বিচারপতিদের অপসারনের জন্য যে আইন পাস করতে চাচ্ছেন সেটি যদি বাস্তবায়ন করা হয় তবে বিএনপি ক্ষমতায় আসলে হাইকোর্ট খালি হয়ে যাবে।

গয়েশ্বর বলেন, জনগণ যখন ভোট দেয়ার সুযোগ পায় তখন আওয়ামী লীগের কপালে ভোট থাকে না। জনগণ চায় আওয়ামী লীগবিতারিত হোক, নির্বাসিত হোক। আগামীকালনির্বাচন হলে ভোট দেয়ার সুযোগ পেলেজনগণআওয়ামী লীগকে নির্বাসিত করবে।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগের করুণপরিণতির পর সিপাহী বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন থেকেই তার অপপ্রচার করে আসছে। কিন্তু অন্যের সমালোচনা করে নিজেদের ব্যর্থতা ঢাকা যায় না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন,স্বাধীনতার ৪৩ বছর পর যদি যুদ্ধাপরাধীর বিচার করা যায় তাহলে আজকে যারা মানবাধিকার লংঘন করে মানুষ হত্যা করছে তাদের ৪৩ বছর নয় এক বছর পরওবিচার করা হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান কবীর মুরাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সংগঠনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এমতাজ হোসেন, সহকারী মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব এম এ জহির আলী প্রমুখ।

ঢাকা, এমএইচ, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ