তাকে আরও প্রাণবন্ত হয়ে উঠেছেন আন্দোলনকারীরা।

বুধবার (২১ মে) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনকারীদের সঙ্গে তাকে দেখা যায়। এসময় তারা উচ্ছ্বসিত হোন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ইশরাক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানান, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’

এছাড়া তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছেন, ‘নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’

এদিকে, হাইকোর্ট রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) নির্ধারণ করেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীসহ হাইকোর্ট বেঞ্চ ওই দিন রিটের শুনানি পরিচালনা করবেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।

উল্লেখ্য, সরকার পতনের পর গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

পরবর্তীতে গত ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু মেয়র হিসেবে এখনো শপথ নেওয়া হয়নি তার।

এইচআর