এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
শনিবার (৩ জুন) এক শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
জি এম কাদের বলেন, কলকাতা থেকে চেন্নাই এ পথটি বাংলাদেশিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা, শিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে এ রুটে বাংলাদেশিদের যাতায়াত বেশি।
ভারত সরকার নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দেবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শোকার্ত পরিবারের প্রতি সমবেদনাও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।
এনএইচ





