গ্রেপ্তার প্রতিবাদ ও মুক্তির দাবীতে রাজধানীসহ আজ সকাল থেকে সারাদেশে বিক্ষোভ মিছিল করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ।
তারা বলেন, লজ্জাজনক ব্যর্থতা আড়াল করতে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার।
অন্যায় ভাবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াত নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবীতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসা সরকার নিজেদের সিমাহীন ব্যর্থতাকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে আড়াল করতে ফ্যাসিবাদীর বিকৃত রুপ ধারণ করেছে।
তার কোন কারন ছাড়াই অন্যায় ভাবে গ্রেপ্তার করেছে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল ও ড. শফিকুল ইসলাম মাসুদসহ আট জামায়াত নেতাকর্মীকে।
এ অন্যায় গ্রেপ্তারের পর অমানবিক ভাবে তাদের রিমান্ডে নেয়া হয়েছে। এতে প্রমাণ হয় সরকার পরিকল্পিত ভাবে দেশে স্বার্থবাদি রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। কিন্তু সরকার এই পুরোনো ফ্যাসিবাদ আচরণ ও নাটক করে ব্যর্থতা আড়াল করতে পারবে না।
তিনি আরো বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বিচারে নেতাকর্মীদের গ্রেপ্তার ও অত্যাচার নাটক, অব্যাহত রাখলে ছাত্রজনতাকে সাথে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। অবিলম্বে নিরপরাধ নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর দেশব্যাপী গ্রেপ্তার অভিযান বন্ধ করতে আহবান জানিয়ে সারা দেশে বিক্ষোভ করেন।
ঢাকা মহানগরী উত্তর, ঢাকা মহানগরী পশ্চিম, ঢাকা মহানগরী দক্ষিণ,ঢাকা মহানগরী পূর্ব, গাজীপুর, কুমিল্লা ,সুনামণগঞ্জ ,বরিশাল,খুলনা,সিলেট,ময়মনসিংহ ,চট্টগ্রাম মহানগরী উত্তর, চট্টগ্রাম মহানগরী দক্ষিণ, মৌলভীবাজার ,নরসিংদী,ফেনী,পটুয়াখালী।
এএস





