আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে "গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয় ছাত্রলীগ কর্তৃক বিশ্বজিৎকে হত্যার মধ্য দিয়ে সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ক্ষুন্ন করে মানবাধিকারকে বিলুপ্ত করা হয়েছে ।
প্রেসক্লাবের হলরুমে 'দেশপ্রেমিক নাগরিক পার্টি' এ সভার আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য লে.জে.(অব.)মাহবুবুর রহমান।তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করা হয়েছে।
গত ৫ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়। ভোটার বিহীন প্রহসনের নির্বাচনের নামে নাটক করেছে সরকার।সরকার ক্ষমতা দখল করে দেশে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। একজন মুসলমান হিসেবে লতিফ সিদ্দিকীর বক্তব্য বাংলাদেশেই নয় গোটা পৃথিবীর পৌনে দুইশ কোটি ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত করেছে।
সরকার তাকে গ্রেফতারের নাটক করেও শেষ পর্যন্ত কি করবে তা ভেবে পাচ্ছে না। একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করার পরেও কি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বের হয়ে গেল লতিফ সিদ্দিকী তা সাধারণ জনগনের প্রশ্ন।
আজ সারা বাংলাদেশ কারাগারে পরিণত হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম-খুন অপহরণ করে এক ভিতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে সরকার। এ অবস্থার পরিবর্তন করতে হবে। তাই গণতন্ত্রকামী সকল দল মতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে বেরিয়ে আসতে হবে। তাহলেই এ সরকারের পতন নিশ্চিত হবে।
দেশপ্রেমিক নাগরিক পার্টির সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এড. নুরুল হক মজুমদার, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী চেয়রম্যান আব্দুল আজিজ সিকদার, বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাছের মোহাম্মদ রহমুতুল্লাহ, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মোঃ হানিফ, ২০ দলীয় জোট নেতা সাইফুদ্দীন মনি, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টির চেয়ারম্যান মো: ওমর ফারুক ফরাজী, বাংলাদেশ পিপলস্ ফোরাম এর চেয়ারম্যান চাষী এনামুল হক, বাংলাদেশ জনশক্তি পার্টির চেয়ারম্যান ওমর ফারুক সিকদার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান কে.এম রকিবুল ইসলাম রিপন, সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ হোসেন, ছাত্র মুসলিম লীগের আহ্বায়ক এস.এম আসাদ, দেশপ্রেমিক নাগরিক পার্টির মহাসচিব শামসুদ্দোহা খান, ভাইস চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আলী, মোঃ ওমর ফারুক সিকদার, আবু হানিফ খান, যুগ্ম মহাসচিব কাজী মোর্শেদুজ্জামান, বায়েজিদ আহমেদ, আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
এম.কে





