ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রগতিশীল ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী ৬৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে।

কমিটিতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথ।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা দেন সংগঠনের বিদায়ী সভাপতি বাপ্পাদিত্য বসু।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি ফারুক আহমেদ, সম্রাট মজুমদার, শফিকুজ্জামান, মুনতাহা বিনতে নূর রোমিও, মনোয়ার হোসেন, মিজানুর রহমান সহেল, শামীল শাহারুখ তমাল, রণজীৎ কুমার রায়, নজরুল ইসলাম, ফারাবী আহসান সুজন, রিয়াদ হাসান তপু, বাঁধন, লুৎফর রহমান তারেক, বিশ্বনাৎ কয়াল।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন- মাসুদ মাজাহার, প্রতিক বিশ্বাস সাধন, মাহবুব আলম সরকার সুজন, শাহরিয়ার কবির রাসেল।

সাংগঠনিক সম্পাদক অতুল দাস আলো, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিৎ রায় সজল, আন্তর্জাতিক সম্পাদক আবিদ হোসেন, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক দিশারী আজিম, অর্থ সম্পাদক বিপ্লবী সরকার, সাহিত্য সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক নিলয় রায়, তথ্য প্রযুক্তি সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক বিজু রায়, স্কুল বিষয়ক সম্পাদক সাফিউর রহমান সজিব। সম্মানিত সদস্য বিদায়ী সভাপতি বাপ্পাদিত্য বসু, ও সাধারণ সম্পাদক তানভীর রুসমত।

অন্যান্য সদস্যরা হলেন-গোলাম রসুল রানা, মেহেদী হাসান জেসি, পিন্টু বিশ্বাস, বিপুতি ভূষণ মাহাতো, স্বপন দাস, রোকনুজ্জামান রুকন, টি এম শাহরিয়ার জিম, জিহাদ উদ্দিন সুজা, মোহাইমিনুল ইসলাম মিঠু, গোলাম সাব্বির ডেনিস, দেবাশিষ মন্ডল, আসাদুল ইসলাম আসাদ, আলমগীর হোসেন, সম্পদ রায়, সিরাজী তানভীর তামীম, রাকিন আবসার অর্নব, হাবিবুর রহমান, শহীদুল ইসলাম সোহেল, মোসাদ্দেক সরকার তিতাস, নিতিশ চক্রবর্তী, মনিরুজ্জামান খান সোহাগ, বিশ্বজিৎ রায়, শিবলী সাদিক, জিলমুন হক তানজিত, মিন্টু দে, শাকেল সরকার, নাজমুল হাসান রবিন, সুমন আকন্দ জুয়েল, শিরোপা আজিম, পাপিয়া আফরোজ, দেবতা হেমব্রম।

সংবাদ সম্মেলনে ছাত্র মৈত্রীর প্রাক্তন নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ