আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিএনপি গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই সন্ত্রাস, জঙ্গিবাদ ও সহিংসতা পরাজিত হবে।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। চলমান রাজনীতির বিষয় নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অবরোধের ডাক দিয়ে খালেদা জিয়া আসলে গণতন্ত্র খুজঁছেন না, সন্ত্রাস জঙ্গিবাদ গোষ্ঠীকে উসকে দিতে চাইছেন। এই অবরোধ সাময়িকভাবে জনগণের দূভোর্গের সৃষ্টি করলেও চূড়ান্তভাবে দুভোর্গ সৃষ্টি করার প্রয়াস ব্যর্থ হবে।

নৌকা সমর্থক গোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

জেএ