জনগণ না চাইলে যত চেষ্টাই করুক এই জবরদখলকারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, তারা বন্দুক দিয়ে মানুষ হত্যা করতে পারে। ২৫ অক্টোবর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৩০৪ জনকে হত্যা করেছে এ অবৈধ সরকার।
শনিবার বিকালে রাজবাড়ীর রেলওয়ে মাঠে এক জনসভায় ১৯ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি মানুষ হত্যা বন্ধের আহবান জানিয়ে সরকারকে সতর্ক করে বলেন, যত মানুষই হত্যা করেন ক্ষমতায় থাকতে পারবেন না।
দেশ ও নিজেকে বাঁচাতে চাইলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেয়া যাবে না বলেও দাবি করেন বেগম জিয়া। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সার্বভৌমত্ব থাকবে না বলেও তিনি সবাইকে হুশিয়ার করে দেন।
[b]ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
রাজনীতি
'জবরদখলকারী সরকারকে ক্ষমতায় রাখবে না জনগণ'