কাদা ছোঁড়াছুড়ি, অশালীন এবং রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বন্ধ করে জনগণের সমস্যা নিয়ে চিন্তা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান তিনি।
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র ফেরত আনতে আন্দোলনের বিকল্প নেই।
তিনি বলেন, দেশে আজ ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। ইমাম থেকে শুরু করে ৮ বছরের শিশু পর্যন্ত কোথাও কেউ নিরাপদ নয়। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টাকার বিনিময়ে ডাকাতের মতো মানুষ খুন করছে। গুমের রাজ্যে পরিণত হয়েছে দেশ।
অনুষ্ঠানে ফখরুল বলেন, দেশের গণতাতিন্ত্রক প্রতিষ্ঠানকে ধ্বংস করে পুরো স্বেরতন্ত্র কায়েম করা হয়ছে।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





