বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের নাম বলে গণতন্ত্রকে আজ গলা টিপে হত্যা করা হয়েছে। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সমগ্র জাতিকে ঐকবদ্ধ হতে হবে।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল সরকারের কড়া সমালোচনা করে বলেন, এই সরকার আর ৭২-৭৫ সালের বাকশাল সরকারের মধ্যে কোনো তফাৎ নেই। তারা সেই আমলে যেভাবে গণমাধ্যম বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, তেমনি আজও আমার দেশসহ অন্যান্য গণমাধ্যম বন্ধ করে মানুষের কন্ঠ রোধ করতে চায় সরকার।
বিএনপির এই নেতা বলেন, ভাসানীর চেতনায় উজ্জীবিত হয়ে একটি শোষণমুক্ত সমাজ নির্মাণে আমাদের তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেদের মতের বাইরে অন্য কারো অবদানকে স্বীকৃতি দিতে চায় না। এমনকি সে্ই ব্যক্তিটি যদি আওয়ামী লীগের প্রতিষ্ঠাও হন তাহলেও তার যথাযথ অবদান দিতে কার্পণ্য করে। যার উদাহরণ হল মওলানা ভাসানী, তাজ উদ্দীন আহমেদ এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ওসমানীকেও তারা অবজ্ঞা করে।
মির্জা ফখরুল সরকারের উদ্দেশ্যে বলেন, এখনো সময় আছে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে দ্রুত অবাধ ও সব দলের অংশ গ্রহণে একটি নির্বাচনের ব্যবস্থা করুন।
সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, সংগঠনের সাবেক সভাপতি নাজমুল হক নান্নু, অ্যাডভোকেট কাজী মনিরুল হুদা, ভাসানীর দৌহীত্র মাহমুদুল হক সানু প্রমুখ
[b]ঢাকা, এমএইচ, ১৪ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
গণতন্ত্র ফিরিয়ে আনতে সমগ্র জাতিকে ঐকবদ্ধ হতে হবে:ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের নাম বলে গণতন্ত্রকে আজ গলা টিপে হত্যা করা হয়েছে। এই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সমগ্র জাতিকে ঐকবদ্ধ হতে হবে। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘ভাষা আন্দোলন ও মওলানা





