১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফা উপজেলা নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডা: শফিকুর রহমান অভিযোগ করেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে জালভোট দিয়েছে। সরকার দলীয় এমপিরা অবৈধভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে প্রশাসনকে প্রভাবিত করে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার চেষ্টা করেছে।
বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগীতায় দেশের বিভিন্নস্থানে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের উপর হামলা করে ৮৮ নেতাকর্মীকে আহত করেছে। সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী  সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ডই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও আইনের শাসনে আদৌ বিশ্বাস করে না।
সরকারের গণতন্ত্র হত্যা ও মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান।
[b]ঢাকা,২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]