একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নেতা মীর কাসেম আলীর মৃত্যুদন্ডের রায় কার্যকর করার প্রতিবাদে সারাদেশে চলছে জামায়াত ইসলামীর অর্ধদিবস হরতাল।
আজ রাজধানীতে হরতালে সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা্
ঢাকা মহানগরী আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান বলেছেন, সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেই মীর কাসেম আলীকে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা করেছে। কিন্তু তৌহিদী জনতা সরকারের এই নির্মম হত্যাকান্ডের প্রতিবাদেস্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছে।মীর কাসেম আলীর প্রতিফোটা রক্ত ইসলামী আন্দোলনকে
আরো শক্তিশালী ও গতিশীল করছে। জনতা রাজপথে নেমে হরতাল সর্বাত্মক ও শান্তিপূর্ণভাবে সফল এই নির্মম হত্যাকান্ডের প্রতি ধিক্কার দিয়েছে। তিনি শোককে শক্তিতে পরিণত করে অসমাপ্ত কাজকে সমাপ্ত করার প্রত্যয় গ্রহনের জন্য সকলের
মিছিলটি মিরপুর ২নং মনিপুর স্কুলের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামায়াত নেতা মাহফুজুর রহমান বলেন, ''সরকার গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েমের জন্যই জামায়াতসহ বিরোধী দল ধ্বংসের মরণ খেলায় মেতে উঠেছে। তারা কথিত বিচারের নামে প্রহসনের মাধ্যমে বরেণ্য জাতীয় নেতাদের একের পর এক হত্যা করে নির্মম পৈশাচিকতায় মেতে ওঠেছে।
তিনি আরও বলেন ''সরকার মীর কাসেম আলী সহ জামায়াতের শীর্ষনেতৃবৃন্দের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা, কর্তব্য নিষ্ঠা ও জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে একের পর এক হত্যা করে দেশকে বধ্যভূমিতে পরিণত করেছে।কিন্তু ইতিহাস সাক্ষী জুলুম-নির্যাতন চালিয়ে, করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা কখনো যায়নি আর কখনো যাবে না। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মীর কাসেম আলীর অসাপ্ত কাজ সমাপ্ত করা হবে বলে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন"।
গুলশান-ভাটারা: হরতালের সমর্থনে গুলশান ও ভাটারা থানার যৌথ উদ্যোগে সকাল ৬ টায় নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন গুলশান থানা সেক্রেটারি আবু জোনায়েদ। উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
পল্লবী,রূপনগর:পল্লবী ও রূপনগর থানার যৌথউদ্যোগে হরতালের সমর্থনে মিছিলে নেতৃত্ব দেন পল্লবী থানা জামায়াত নেতা আশরাফুল আলাম, রুপনগর থানা জামায়াত নেতা নাসির উদ্দীন, থানা শ্রমিক নেতা গাজী গুলাম মোস্তফা,
বংশাল: হরতালের সমর্থনে বংশাল থানার উদ্যোগে একটি মিছিল মকিম বাজার রোড থেকে বংশাল চৌরাস্তায় শেষ।মিছিলে নেতৃত্ব দেন জামায়াত নেতা আমীর আজমল হোসেন, জামায়াত নেতা মো: মনির হোসেন মিজি প্রমুখ
মিরপুর পশ্চিম থানা:দেশ ব্যাপি হরতালের অংশ হিসেবে হরতালের সমর্থনে মিরপুর পশ্চিম থানা সেক্রেটারি আব্দুর রাকিব এর নেতৃত্বে নতুন বাজার থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব এম.বি.এইচ খান, শামসুল ইসলাম, এবি আউয়াল খান প্রমুখ।মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে তাজলেন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কাফরুল থানা:হরতালের সমর্থনে কাফরুল থানার উদ্যোগে ইব্রাহিমপুরে অধ্যাপক আনোয়ারুল করিমের নেতৃত্বে মিছিল ও অনুষ্ঠিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল মতিন খান, সেলিম খলিফা, ইকবাল হোসাইন ও তৌফিকুল হক প্রমুখ।

হরতালের সমর্থনে রাজধানীর কলাবাগান এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে নেতৃত্ব দেন কলাবাগান থানা কর্ম পরষিদ সদস্য মোঃ শহীদ উদ্দীন, শিবির ঢাকা কলেজ সভাপতি মিজানুর রহমান । মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এক সংক্ষিপ্ত সমাবেশ ও সড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়।
কামরাঙ্গীরচর: জামায়াত নেতা মাহমুদুল হাসান, আব্দুল্লাহ ও তোফাজ্জলের নেতৃত্বে হরতালের সমর্থনে কামরাঙ্গীরচর থানার ভেড়ীবাধঁ এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
বিমানবন্দর: হরতালের সমর্থনে বিমানবন্দর থানার উদ্দোগে আসকোনা এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা সেক্রেটারী এ্যাড মোঃ ইব্রাহিম খলিল, জামায়াত নেতা সাব্বির সওদাগর,
কোতয়ালী : হরতালের সমর্থনে কোতয়ালী থানা জামায়াত নেতা এ কে নাঈম এর নেতৃত্বে বাবাবুবাজার থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পশ্চিম: হরতালের সমর্থনে যাত্রাবাড়ী পশ্চিম জামায়াত নেতা আকতার হোসাইন এর নেতৃত্বে ধোলাইপাড় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কদমতলী পশ্চিম: হরতালের সমর্থনে কদমতলী পশ্চিম থানার উদ্দোগে কদমতলী এলাকার শ্যামপুর রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জামায়াত নেতা এম উদ্দিন প্রমুখ।
রমনা
হরতালের সমর্থনে রমনা থানার উদ্দোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে নেতৃত্বদেন জামায়াত নেতা মাহবুবুর রহমান, মহানগর পূর্বের শিবির নেতা ইমাম হোসাইন, সাইয়েদ জোবায়ের, ছাত্রনেতা আনিসুর রহমান ও মোঃ ইউসুফ প্রমুখ।

কদমতলী : হরতালের সমর্থনে কদমতলী থানা জামায়াত নেতা মনির হোসেন এর নেতৃত্বে কদমতলী এলাকায় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্যামপুর: জামায়াত নেতা এ্যাড মোঃ ইব্রাহিম খলিলেল নেতৃত্বে হরতালের সমর্থনে শ্যামপুর থানার উদ্যোগে ফরিদাবাদ এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি মুল রাস্তা প্রদক্ষিন শেষে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
মতিঝিল:হরতালের সমর্থনে মতিঝিল থানার উদ্দোগে কমলাপুর এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে।মিছিলটি মুল রাস্তা প্রদক্ষিন শেষে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।
শাহজাহানপুর:হরতালের সমর্থনে শাহজাহানপুর থানা জামায়াত সেক্রটারী সাইদুর রহমান এর নেতৃত্বে আমতালা এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
যাত্রাবাড়ী: হরতালের সমর্থনে যাত্রাবাড়ী থানার উদ্দোগে ডেমরা রোডের কাজলা এলাকায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এমবিএইচ





