বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন দেশটির ১৫তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার মোদির শপথ গ্রহণের পর তাকে অভিনন্দন জানান তারেক রহমান। তারই পরিপ্রেক্ষিতে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।
সোমবার সন্ধ্যায় তারেক রহমানের পক্ষে বিজেপির সেন্ট্রাল ফরেন এসোসিয়েশনের সেক্রেটারি বিজে জলি নরেন্দ্র মোদিকে তারেক রহমানের এক লিখিত অভিনন্দন বার্তা পৌঁছে দেন।
এ বার্তা পেয়ে মোদিও তারেক রহমানকে তার দল ও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে তারেককে ভারত সফরের আমন্ত্রণ জানান। বিজে জলি টেলিফোনে তারেক রহমানকে এ তথ্য জানান।
বিএনপির যুক্তরাজ্য বিষয়ক তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই