আসন্ন ইউপি নির্বাচনের ভোট কারচুপির আশঙ্কায় সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের উদ্দেশে বলেছেন, জাতীয় পার্টির মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ইউপি নির্বাচনে ভোট কেটে নিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এ অবস্থায় সব ভোট কেটে নিয়ে যাবেন না আমাদের জন্যও কিছু রাখবেন।

তিনিগাইবান্ধা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যেসরকারের উদ্দেশ্যে বলেন, পৌরসভা নির্বাচনে সরকারি দলের প্রার্থীরা জনগণের ভোট কেটে নিয়েছেন। ইউপি নির্বাচনে যেন তার পুনরাবৃত্তি না হয়। পৌর নির্বাচনের ভোট প্রদান নিয়ে যে দুর্নাম হয়েছে ইউপি নির্বাচনে একই অবস্থা হলে দুর্নাম চিরস্থায়ী হবে।

উক্ত অনুষ্ঠানে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বেদলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এরশাদ বলেন, শতকরা ৯০ ভাগ মুসলিম জনসংখ্যার এ দেশে রাষ্ট্রধর্ম ইসলাম করেছি আমি আর আমার দল জাতীয় পার্টি। সেই রাষ্ট্রধর্ম বিষয়ে আদালতে রিট হয়েছে। আশা করি এই রিট বাতিল হবে।এছাড়া্ও তিনি বলেন, আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে উপজেলাকে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে উপজেলা চেয়ারম্যানকে সর্বময় ক্ষমতা দেওয়া হবে।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এখন ক্ষমতার অধিকারী, যা অগণতান্ত্রিক। প্রাদেশিক ব্যবস্থা চালু, পাঁচ হাজার ইউনিয়নে গুচ্ছগ্রাম তৈরি করে গরিব মানুষের পাশে সবসময় জাতীয় পার্টি থাকবে।

পরে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে আব্দুর রশিদ সরকার ও রাগীব হাসান চৌধুরী হাবুলকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেনহুসেইন মুহম্মদ এরশাদ।

এমআএস