বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বলেছেন, জামায়াতে ইসলামী গতানুগতিক কোন রাজনৈতিক দল নয় বরং গণমানুষের জন্য একটি কল্যাণকামী রাজনৈতিক দল।
জনকল্যাণ ও সমাজকল্যাণমূলক কাজে জামায়াত সবসময় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। মানুষের জন্য জামায়াতে এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে।
বুধবাররাজধানীতে মুগদা থানা আয়োজিত শীতার্থ ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি শীতার্থ ও দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সরকারসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, মুসলমানরা মিশনারি জাতি এবং মানব কল্যাণের জন্যেই তদেরকে সৃস্টি করা হয়েছে। আর এ লক্ষ্যকে সামনে রেখেই ইসলামে রয়েছে যাকাত ভিত্তিক অর্ত্থব্যবস্থা, যা আপামর সকল মানুষের মধ্য থেকে ধনী গরীবের ফারাক দূর করে।
গরীবের প্রতি অনুগ্রহ করলে আকাশের মালিক আল্লাহ জমিনের অধিবাসীদের প্রতি দয়া ও করুণা ঢেলে দেন। তিনি ইসলামের এ সুমহান আদর্শকে জনগনের মধ্যে পৌঁছিয়ে দিতে জামায়াতের সকল নেতাকর্মী ও সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেনথানা আমীর রিফাত আহমদের সভাপতিত্বে ও সেক্রটারি আবু খোবাইয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন মান্ডা ইউনিয়ন সভাপতি মাওলানা শাহ আলম ও বিশিষ্ট সমাজসেবক রিয়াজ খান বিদ্যুৎসহ স্থানীয় জামায়াত-শিবির নেতৃবৃন্দ।
এমবি





