সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদল এর পূর্ণাঙ্গ কমিটিতে হাজী মুহাম্মদ মুহসীন হলের সদস্য হিসেবে নাম ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইবনে আরাফাত এনাম।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ প্রতিবাদ জানান এবং ছাত্রদল কমিটি থেকে তার নাম বাদ দেওয়ার জন্য বলেন।প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, ‘আমি ইবনে আরাফাত এনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আমি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র এবং হল শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।’
‘কিন্তু গত ৭ ফেব্রুয়ারি ঘোষিত ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসীন হল ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আমার নাম যুক্ত করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃতপক্ষে ছাত্রদলের কারো সঙ্গে আমার কখনোই কোন সম্পৃক্ততা ছিল না।’
তিনি এই উদ্দেশ্য প্রণোদিত কাজের প্রতি নিন্দা ঞ্জাপন করে বলেন, ‘উক্ত কমিটি ঘোষণার পর তা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিতও হয়েছে। যা আমার হলে অবস্থান ও রাজনীতির জন্য অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং ছাত্রদল কমিটি থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।’
আইএস





