বিজয় দিবসের অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়নের কয়েকশ' বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তর চরশুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের এ যোগদান অনুষ্ঠিত হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী হাতে ফুল দিয়ে কালাদরাপ ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাসের মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আমিনের নেতৃত্বে চার শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন শাহীন, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের, আবদুল মমিন বিএসসি, সামছুদ্দিন জেহান, রেজাউল হক বাহার, মাওলা জিয়াউল হক লিটন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাবু ইমন ভট্ট।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম, চরমটুয়া ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহাঙ্গীর হোসেন সুমন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ রাজা, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউনুছ, হানিফ চেয়ারম্যান বাজার কমিটির সভাপতি মোহাম্মদ বেলাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত উল্যাহ সেলিম প্রমুখ।

এএইচ