খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, এ সরকার আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে। আমরা একদিন আগেও ক্ষমতা ছাড়ব না।
রোববার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মুজিব সেনা ঐক্য লীগ’ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করুন। অবৈধভাবে ক্ষমতায় আসার চেষ্টা করবেন না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী।
বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তিকে নেতৃত্ব দিচ্ছে অভিযোগ করে মন্ত্রী আরও বলেন, তারেক রহমান ও খালেদা জিয়া একই সুরে কথা বলছেন।
মুজিব সেনা ঐক্য জোটের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এমপি প্রমুখ।
[b]ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]