ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৬ জুন) এক শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সামীম মোহাম্মদ আফজাল বৃহষ্পতিবার (২৫ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এমবি





