বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, আগামী ২৩ মার্চ যশোর সদর ও কেশবপুর উপজেলায় ভোটগ্রহণ উপলক্ষ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন আশপাশের এলাকা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে আনছে।
সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সাবেক এই মন্ত্রী বলেন,ইতোপূর্বে অনুষ্ঠিত চৌগাছা,শার্শা ও মনিরামপুর উপজেলায় ভোট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীরা যেভাবে জয়ী হয়েছেন,একইভাবে যশোর সদর ও কেশবপুর উপজেলাতেও জয়ী হওয়ার চেষ্টা করছেন তারা।
যশোরে দীর্ঘকাল ধরে যে শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি চালু রয়েছে,তা অব্যাহত রাখতে রাজনৈতিক দল,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন,আলেম-উলামাসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া নির্বাচন সুষ্ঠু,নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তরিকুল ইসলাম।
[b]ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
নির্বাচনে সন্ত্রাসী ভাড়া করছে আ.লীগ: তরিকুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, আগামী ২৩ মার্চ যশোর সদর ও কেশবপুর উপজেলায় ভোটগ্রহণ উপলক্ষ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন আশপাশের এলাকা থেকে সন্ত্রাসীদের ভাড়া করে আনছে





