ঢাকা মহানগর বিএনপি’র নেতা ও সাবেক ওয়ার্ড কমিশনার বোরহানুজ্জামান ওমর (৫৬) ইন্তেকাল করেছেন (ইন্নালি.. রাজেউন)।

বুধবার বিকাল ৪ টায় পল্টনে তার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, এক মেয়ে, মা, ৩ ভাই ও ৪ বোনসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোরহানুজ্জামান ওমরের অকাল মৃত্যুতে ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবীবুন নবী খান সোহেল গভীর শোক প্রকাশ করেছেন।

একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

একে, জেএ