আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে আমাদের প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িক উগ্রতাবাদ। যাকে আমাদের এক ও অভিন্নভাবে মোকাবেলা করতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মলেন উপলক্ষে দপ্তর উপ-পরিষদের অনুষ্ঠিত প্রথম বৈঠকে তিনি এ কথাবলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র বর্তমান যে অবস্থা তাতে বিএনপি’কে মোকাবেলা করা আওয়ামী লীগের পক্ষে কোন বিষয় নয়। গত এক বছর ধরে কোন আন্দোলন সংগ্রাম নেই, বিএনপি তাদের কর্মসূচী শুধু প্রেস ব্রিফিংয়ের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। কিন্তু এ সময়ে সাম্প্রদায়িক উগ্রতা অনেক বেড়েছে, তাই আমাদের একেই প্রধান শত্রু হিসেবে মোকাবেলা করতে হবে।

ওবায়দুল কাদের আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদকের বিশয়ে সমালোচনা করে বলেন, উপ কমিটির সহ-সম্পাদক ব্যঙ্গের ছাতার মত বেড়েছে। পার্টি অফিসের সামনে যার সাথে ধাক্কা লাগে সেই বলে আমি আওয়ামী লীগের সহ-সম্পাদক। কিন্তু তারা যে উপ-কমিটির সহ-সম্পাদক এটা তারা বলে না।

তিনি আরো বলেন, এই সহ-সম্পাদকের ভিজিটিং কার্ড দিয়ে অনেকে নিজ জেলায় অনেক হুমকি ধামকিও মারে। তাই আগামী সম্মেলনে সহ-সম্পদতের সংখ্যা একশো’র মধ্যে কমিয়ে আনা হবে। উল্লেখ্য, বর্তমান সহ-সম্পাদকের সংখ্যা চারশোত সাতষট্টি জন।

এছাড়া আগামী সম্মেলনে কাউন্সিলর হওয়ার জন্য ৩০ মে পর্যন্ত জেলা শাখাকে সিভি পাঠানোর শেষ সময় বেঁধে দিয়ে চিঠি পাঠানো হবে বলেও জানান ওবায়দুল কাদের।

অন্যান্যদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মিণাল ক্রান্তি দাশ, নজরুল ইসলাম বাবু এমপি প্রমূখ।

ইআর /এআই