[justify]বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রের চর্চা নির্বাসনে পাঠানো হয়েছে। দেশে এখন গডফাদারদের রাজনীতি শুরু হয়েছে। লালিত গডফাদাররা এখন জনপ্রতিনিধি ও সাংসদ।
মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীদের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে। তারা টাকার বিনিময়ে গুম, খুন করে বিরোধী দলের ওপর এর দায় চাপাচ্ছে।
তিনি বলেন, পাপ এবং মিথ্যাকে লোহার সিন্দুকে কখনও বন্ধি করে রাখা যায়না। সত্য সব সময় প্রকাশ পায়। বারবার নিজেদের অপকর্মের দায় বিরোধী দলের ওপর চাপাতে গিয়ে তারা খাদে পড়ে যাচ্ছে। অতিচালাকের গলায় দড়ির মত নকল কখনও আসলের সমান হয়না।
বেগম জিয়ার জনসভার বিষয়ে রিজভী বলেন, আগামী কাল ২৮মে বুধবার গুম, অপহরন ও টাকার বিনিময়ে মানুষ হত্যার প্রতিবাদে ঢাকার পাশ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ লঞ্চঘাটে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দিবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খাযের ভূঞা, মহিলা দলের সাধারন সম্পাদিকা শিরীন সুলতানা, দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,২৭মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b][/justify]
রাজনীতি
সরকারের প্রশ্রয়ে লালিত গডফাদাররা এখন জনপ্রতিনিধি : রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে সুষ্ঠু রাজনীতি ও গণতন্ত্রের চর্চা নির্বাসনে পাঠানো হয়েছে। দেশে এখন গডফাদারদের রাজনীতি শুরু হয়েছে। লালিত গড়ফাদাররা এখন জনপ্রতিনিধি ও সাংসদ। মঙ্গলবার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয়





