নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন,খালেদার জিয়ার চোখে সমস্যা। এ জন্য তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখছেন না।
দেশে গণতন্ত্র আছে বলেই আপনারা বক্তৃতা দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, আর টিভির টকশোতে বসে সরকারের বিরুদ্ধে কথা বলছেন। উন্নয়ন যদি টেকসই করতে চান, তাহলে গণতন্ত্র শক্তিশালী করতে হবে।’
আজ (রবিবার) বিকালে মানিকগঞ্জে পাটুরিয়াঘাটের কাছে তিনি এসব কথা বলেন। পাটুরিয়ায় পদ্মা নদীতে মংলা বন্দর থেকে চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ হয়ে পাকশী পর্যন্ত নৌরুটের নাব্যতা উন্নয়নে ড্রেজিং কাজের উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, নৌ পরিবহন সচিব মো. আব্দুস সামাদ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান ড. জ্ঞান রঞ্জন শীল, মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহী উদ্দিন।
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেওয়ার আগে তাদের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। গণতন্ত্রের কথা বলবেন, আর নির্বাচনে আসবে না, তা হয় না।’
৮৯৫ কোটি টাকা ব্যয়ে ৪৫০ কিলোমিটার নৌপথ ড্রেজিং কাজ বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ।
এএস





