চট্টগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ বিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র ও সংগঠনের শপথের কর্মী তাসনিম আইয়ুব তারিফ (১৬) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি আহমেদ সাদমান সালেহ ও সেক্রেটারী আ স ম রায়হান। 

যৌথ শোক বার্তায় শিবির নেতৃবৃন্দ বলেন রমাদানের রোজা শেষে আত্মীয়-পরিজনের সাথে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার জন্যে গ্রামের বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিনি গত ৩০ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন মেধাবী ছাত্র ও দ্বীন ইসলামের নিবেদিত প্রাণ সৈনিক হতেই তিনি অল্প বয়সে ইসলামী ছাত্রশিবিরের সাথে সম্পৃক্ত হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত ছাত্র ইসলামী আন্দোলনে জড়িত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে জাতি একজন মেধাবী ছাত্রকে হারালো যা সহজে পূরণ হবার নয়।

শিবির নেতৃবৃন্দ তারিফ’র মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তাঁর মা-বাবা, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ রেখে যাওয়া গুণগ্রাহীদের ধৈর্য্য ধারণের তাওফিক কামনা করে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান। 

উল্লেখ্য, নিহত তারিফ এর গ্রামের বাড়ী কক্সবাজারের কুতুবদিয়া থানাধীন উত্তর ধুরুং এলাকায়। পিতার নাম মুহাম্মদ শাহনেওয়াজ। দুই ভাই ও এক বোনের মধ্যে তারিফ সবার বড়।

এসএম