পাঁচ সিটিতে জাপার প্রার্থীরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে (খুসিক) মো. শফিকুল ইসলাম মধু, বরিশালে সিটি করপোরেশনে (বসিক) প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল।

গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী- গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে।

এমআই