বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাশেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে প্রাণদন্ডাদেশ দেয়ার প্রতিবাদে ও জামায়াতের আহুত হরতালের সমর্থনে দুপুর ১.৪৫ টায় মগবাজার চৌ-রাস্তায় বিক্ষোভ, পিকেটিং ও রাস্তা অবরোধ করে রমনা থানা জামায়াতের কর্মীরা।

মিছিলটি মগবাজার চৌরাস্তা থেকে শুরু হয়ে ওয়্যারলেছে রাস্তা অবরোধ করে সমাবেশ করে।  এসময় নেতৃবৃন্দ বলেন, সরকার জামায়াতকে নেতৃত্বশূণ্য ও ইসলামী আন্দোলনকে ধ্বংস করার হীন মানসে একের পর এক মিথ্যা ও সাজানো মামলায় জাতীয় নেতাদেরকে প্রানদন্ডে দন্ডিত করছে। সরকারের এহেন নেক্কারজনক আচরণ বাংলার জনগণ বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।

বিক্ষোভ সমাবেশে  উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, শিবির মহানগরী পূর্বের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, এইচ আর ডি সম্পাদক ইমাম হোসেন, থানা শিবির সভাপতি সাইয়েদ জুবায়ের, ছাত্র নেতা আকরাম হোসেন ও মুরাদ হোসেন প্রমুখ।

জেআই