এসময় রিজভী বলেন, ‘রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারও প্রমাণ করেছে তারা গণ দুশমন। শুধু জনগণের টাকা লুট করতেই জ্বলানি তেলের দাম বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রোল ও অকটনে আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বলানি তেলের মূল্য বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়।

এসময় উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এরফান, ডা. আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

এমআই