সরকার বিএনপিকে জাতীয় কাউন্সিল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুর পৌনে ১২ টার দিকে ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, সরকার বিএনপির জাতীয় কাউন্সিলে বাধা দিচ্ছে। এখনও পর্যন্ত কাউন্সিলের জন্য কোথাও অনুমতি দিচ্ছে না। আমরা আশা করি গণতন্ত্রের স্বার্থে সরকার কাউন্সিলের জায়গা দেবে।
‘গণতান্ত্রিক আন্দোলনের অংশ’ হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গেলেও ওই নির্বাচন সুষ্ঠু হবে এ ব্যাপারে আশাবাদী নন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, ‘বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছে ঠিকই, তবে এই বিষয়ে আমরা খুব আশাবাদী নই।’
সম্প্রতি শিশু হত্যা ‘বেড়ে গেছে’ দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এর মাধ্যমে প্রমাণ হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে।
জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত কথা বলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি
সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না মন্তব্য তিনি বলেন, ‘সরকারের দমননীতি ও নির্যাতনের কারণে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ছাত্র সংগঠন নেই। সেখানে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। সমগ্র দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা। তাদের অনেককে গুম-খুন করা হয়েছে, অনেককে গ্রেফতার করে দিনের পর দিন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রাখা হচ্ছে।’
ছাত্রদলের নেতারা দেশের ছাত্ররাজনীতিকে সত্যিকার অর্থে ইতিবাচক গণতান্ত্রিক রাজনীতির দিকে নিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রদল নেতা আজিজুল বারী হেলাল, ছাত্রদল সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, তারেক-উজ্জামান তারেক, নাজমুল হাসান, মনিরুজ্জামান রেজিন, মামুন বিল্লাহ, ইখতিয়ার রহমান কবির, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুগ্ম সম্পাদক মিয়া মো. রাসেল, মিজানুর রহমান সোহাগ, হাসানুল বান্না, আব্দুর রহিম হাওলাদার সেতু, দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া, সমাজসেবা সম্পাদক আব্দুর রহিমসহ কেন্দ্রীয় সংসদ ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ অক্টোবর ছাত্রদলের ১৫৩ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। প্রায় ১৬ মাস পর গত ৬ ফেব্রুয়ারি আংশিক কমিটিতে আরো ৫৮৩ জনকে অন্তর্ভুক্ত করে ৭৩৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এমএইচ/এআই
শীর্ষ নিউজ, সরকার বিএনপিকে জাতীয় কাউন্সিল করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার বেলা পৌনে ১২ টার দিকে ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, সরকার বিএনপির জাতীয় কাউন্সিলে বাধা দিচ্ছে। এখনও পর্যন্ত কাউন্সিলের জন্য কোথাও অনুমতি দিচ্ছে না। আমরা আশা করি গণতন্ত্রের স্বার্থে সরকার কাউন্সিলের জায়গা দেবে।
শীর্ষ নিউজ/এমআরিফ/জেএ








