আজ সন্ধ্যায় আইনমন্ত্রী আনিসুল হক’কে গণভবনে ডাকা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এণ্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেছেন, আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার দুই চিঠি নিয়ে আলোচনা করা হবে। সেখানে আইনমন্ত্রীকে ডাকা হয়েছে।

এমবি