রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বে থাকা রুহুল কবির রিজভী জানেন না তিনি গ্রেফতার কিনা।

সোমবার বেলা পৌনে ১২টার দিকে রিজভী বলেন, আমাকে গ্রেফতার করা হয়েছে কিনা জানি না। তবে হাসপাতালে আমাকে পুলিশ ঘিরে রেখেছে।

তার শারীরিক অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, এখনো আমাকে খাবার দেওয়া হয়নি। ডাক্তার পরীক্ষা-নীরিক্ষা করছেন।

এর আগে শনিবার রাতে রিজভীকে অসুস্থ অবস্থায় বিএনপির নয়াপল্টন কার্যালয় থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তিনি এসময় বমি ও পেটের পীড়ায় ভুগছিলেন বলে দলীয় সূত্র জানায়।

এএইচ