গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব আবু তালেবকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ।
আজ ১১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতির মাধ্যমে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, “জনাব আবু তালেবের জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার সেবা থেকে পলাশবাড়ির জনগণকে বঞ্চিত করার হীন উদ্দেশ্যেই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
তিনি আরো বলেন, তিনি একজন জনপ্রিয় নেতা হওয়ার কারণেই সরকারের প্রতিহিংসার শিকারে পরিণত হয়েছেন। তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের একদলীয় স্বৈরাচারী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
এসএইচ





