যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জোসেফ রবিনেট বাইডেন জয়লাভ করায় (অনানুষ্ঠানিকভাবে) তাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান রোববার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘ডেমোক্র্যাট নেতা জোসেফ রবিনেট বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় (অনানুষ্ঠানিকভাবে) তাকে অভিনন্দন জানাচ্ছি।

আমরা আশা করি দল-মত ও জাতি-ধর্ম নির্বিশেষে তিনি তার দেশসহ সমগ্র বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও মানবাধিকার সমুন্নত রাখার লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।

আমি জোসেফ রবিনেট বাইডেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।’ প্রেস বিজ্ঞপ্তি

এএস