প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন করবে গণজাগরণ মঞ্চ।
আজ বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন হবে।
গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক একরামুল হক শামীম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সব যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে গেল বছরের ৫ ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের যাত্রা শুরু হয়।
তিনি আরো বলেন, জামায়াত-শিবির স্বাধীনতা যুদ্ধে এ দেশের বিরুদ্ধে কাজ করেছে। অনেক মা বোনের ইজ্জত লুটে নিয়েছে। যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হবে ততদিন রাজপথে গণজাগরণ মঞ্চ আছে এবং থাকবে।
[b]ঢাকা, ৪ ফ্রেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
বিকালে গণজাগরণ মঞ্চের সংবাদ সম্মেলন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন করবে গণজাগরণ মঞ্চ। আজ বিকাল ৩টায় জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলন হবে।





