২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ৬ এপ্রিল এক বিবৃতিতে চটটগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় জনগণের প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশের উপর পুলিশের নগ্ন গুলিবর্ষণে ৮ জন নৃশংসভাবে হত্যা হয়েছে এবং ১১ জন আশংকাজনক অবস্থায় রয়েছে। বিভিন্ন ভাবে আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।
যারা আহত এবং বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছেন সরকার আবারো তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের সকলকে ঘরছাড়া করেছে। সরকার অন্যায়ভাবে জমি অধিগ্রহণের ফলে ঐ এলাকার হাজার হাজার লবণ চাষি ও চিংড়ী চাষী বেকার হয়ে পড়েছে। সারাদেশে সরকার একের পর এক রক্তের হোলি খেলা শুরু করেছে। ২ ধাপের ইউপি নির্বাচনে ৪৩ জনকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকাণ্ডে বৃদ্ধ থেকে শুরু করে নিষ্পাপ শিশুও বাদ পড়েনি। তিনি বলেন, সরকারের অবৈধ ক্ষমতা টেকসই করার জন্য সাধারণ মানুষের রক্তের যে নেশায় মেতে উঠেছে এতেই তাদের পতন ত্বরান্বিত হবে।
তিনি বলেন, বিরোধীজোটের উপর সরকারের সীমাহীন মিথ্যা মামলা ও হামলা জনগণকে ভাবিয়ে তুলেছে। সরকার যখন বাঁশখালীতে এই নির্মম ঘটনা ঘটিয়েছে টিক সেই মুহুর্তে ২০ দলীয় জোটের শীর্ষনেতা সাবেক ৩ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একদিকে জামিন মঞ্জুর হয়েছে অন্যদিকে শহীদ জিয়ার মাজার থেকে তার লাশ অন্যত্র সরিয়ে নেয়ার পায়তারা করছে। যা অত্যন্ত নির্লজ্জ ও আপত্তিকর।
তিনি আরো বলেন, মানুষের লাশ নিয়ে আর কত রাজনীতি করবেন? লাশের রাজনীতি বন্ধ করুন। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিন। বাঁশখালীতে সাধারণ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করেছেন অবিলম্বে সেই মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানান।
এম আর





