বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম শীর্ষ নেতা, প্রখ্যাত মুফাস্সিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবীতে রাজধানীর মালিবাগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীকে নেতৃত্বশূন্য করার যে ষড়যন্ত্র বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকে শুরু করেছে, তার অংশ হিসেবেই আল্লামা সাঈদীকে কারাগারে বন্দী করে রেখেছে।
সরকারের হস্তক্ষেপের কারণে তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। তিনি উল্লেখ করেন, অতীতে যারাই নির্মূলের ষড়যন্ত্র করেছে, সময়ের পরিক্রমায় তারাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।
আজ শনিবার কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মালিবাগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ̈শামসুর রহমান, কামাল হোসাইন, নুরুন্নবী মানিক, মহানগরী শুরা সদস্য ছগির বিন সাঈদ, আমিনুর রহমান, মতিউর রহমান, ঢাকা মহানগরী পূর্ব ছাত্রশিবির সভাপতি ছাত্রনেতা সোহেল রানা মিঠু, পল্টন থানা জামায়াত সেক্রেটারি নূর মোহাম্মদ মন্ডল, মতিঝিল থানা সেক্রেটারি মোতাসিম বিল্লাহ, ছাত্রনেতা হাফিজুর রহমান, সাঈদ মোহাম্মদ জুবায়ের প্রমুখ নেতৃবৃন্দ।
মিছিলটি মালিবাগ সুপার মার্কেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিদমাহ হাসপাতালে সামনে গিয়ে শেষ হয়।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্য বলেন, অনির্বাচিত সরকার জামায়াতের জনপ্রিয়তায় দিশেহারা হয়ে একের এক মিথ্যা অভিযোগ এনে জামায়াত নেতৃবৃন্দদের হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
বিশাবালী নামক পিরোজপুরের জনৈক ব্যক্তিকে হত্যার যে অভিযোগে আল্লামা সাঈদীকে আমৃত্যু কারাদন্ড দেওয়া হয়েছে সে হত্যাকাণ্ডের সাথে তার দূরতম সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশে ̈ই আল্লামা সাঈদীকে মিথ্যা অভিযোগ দিয়ে কারাগারে বন্দী রেখেছে। সরকারের হস্তক্ষেপের কারণে তিনি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায় বিচার নিশ্চিত করা হলে তিনি নির্দোষ প্রমাণিত হয়ে মু৩ি পাবেন বলেও মন্তব ̈ করেন তিনি।
জেড





