শনিবার (১৬ ডিসেম্বর)বিজয় দিবস উপলক্ষে দুপুর ১২টা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পতাকা র্যালিপূর্ব জমায়েতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,দেশে সভা-সমাবেশ নিষিদ্ধ করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি।১৮ জানুয়ারি থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ করে ইসির অনুরোধে স্বরাষ্ট্রমন্ত্রী ফরমান জারি করেছেন।এই এখতিয়ার কেবলমাত্র রাষ্ট্রপতির।
আতাউর রহমান বলেন,সভা-সমাবেশ বন্ধের সিদ্ধান্ত দেশবাসী মানে না। বাক স্বাধীনতা কেড়ে নিলে দেশে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। সরকার দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। পরে বিজয় র্যালির আয়োজন করে দলটি।
র্যালিটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টন মোড়ে হয়ে আবারও বায়তুল মোকাররমের সামনে এসে শেষ হয়।
বিজয়ের ৫৩ বছর উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী এই কর্মসূচি পালন করে। এসময় একতরফা নির্বাচনী তফসিল বাতিল, রাজবন্দিদের মুক্তি, বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়।
এসএম





