বর্তমানে দেশে ক্রসফায়ারে দেয়া হয় না। আইন শৃংক্খলা বাহিনীর গুলিতে যারা মারা যায় তারা মূলত বন্দুকযুদ্ধে নিহত হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী চীন সরকারের দেওয়া ৫০টি এ্যাম্বুলেন্স গ্রহণ করেন এবং ফায়ার সার্ভিসের বার্ন হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করা হবে।
ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
বর্তমানে দেশে ক্রসফায়ার হয় না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বর্তমানে দেশে ক্রসফায়ারে দেয়া হয় না। আইন শৃংক্খলা বাহিনীর গুলিতে যারা মারা যায় তারা মূলত বন্দুকযুদ্ধে নিহত হয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
‘গ্যাস সিলিন্ডার লিকেজের’ আগুনে দগ্ধ ৪
গাজীপুরের চৌরাস্তা এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনসংলগ্ন ইউনাইটেড সিলিন্ডার রি-টেস্টিং সেন্টার-২-এ এ ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ১৯ বছর বয়সী আহাদের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে।
রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
রাজধানীর কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
সাড়ে ৩ ঘণ্টা পর কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
















