বিএনপির স্থায়ী কমিটির সসদ্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মুজিব হত্যার জন্য জিয়াকে জেলে নেয়া হতো প্রধানমন্ত্রীর এমন প্রতিবাদে তিনি বলেন, মুজিব হত্যার সময় সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল শফিউল্লাহ। সেনা অভ্যুত্থানে শেখ মুজিবকে স্বপরিবারে হত্যার জন্য সেনা প্রধানের বিচার করছেন না কেন? এবং তৎকালীন আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাকের মন্ত্রীসভার শপথ বাক্য পাঠ করালেন যিনি সেই এইচটি ইমামের বিচার করছেন না কেন? এসকল লোক আজ আওয়ামী লীগে বহাল তবিয়তে আছে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
গয়েশ্বর বলেন, শেখ হাসিনার মাথার তার ছিড়ে গেছে। এজন্য তিনি উদ্ভট কথা বলেন। প্রশাসনের বন্দুকধারী ছাড়া শেখ হাসিনার পাশে এখন কোন নেতাকর্মী নাই।
তিনি বলেন, কংগ্রেস ভোট ছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় বসিযে এখন নিজেরাই ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনা সব ব্যাপারে পান্ডিত্য জাহির করেন। তার বক্তব্য শুনলে মনে হয়, দেশটা তিনি পৈত্রিক সূত্রে পেয়েছেন। দেশের জন্য অন্য কারো অবদান নেই।
তিনি বলেন, দেশ শেখ হাসিনার কথায় চলছে। তিনি যাকে ইচ্ছা তার বিরুদ্ধে কটুক্তি করেন।
ঘুরে দাড়াও বাংলাদেশ’ এর সভাপতি কাদের সিদ্দীকির সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মীর নেওয়াজ আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)//এনএস[/b]
রাজনীতি
মুজিব হত্যায় শফিউল্লাহ-এইচটি ইমামের বিচার করুন: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সসদ্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মুজিব হত্যার জন্য জিয়াকে জেলে নেয়া হতো প্রধানমন্ত্রীর এমন প্রতিবাদে তিনি বলেন, মুজিব হত্যার সময় সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল শফিউল্লাহ। সেনা অভ্যুত্থানে শেখ মুজিবকে





