নারায়ণগঞ্জের সোনারাগাঁওয়ে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি ও সারাদেশে গুম-খুন এবং গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্তের প্রতিবাদে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।
বিএনপি চেয়ারপরসনের প্রেস উইং সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে বিএনপি চেয়ারপারসন নারায়ণগঞ্জের সমাবেশে যোগ দিতে গুলশান থেকে রওনা হবেন।
তার গাড়ীবহর গুলশান থেকে নয়াপল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড হয়ে কাঁচপুর বালুর মাঠে পৌঁছাবে। বিকাল ৪টায় সমাবেশে চেয়ারপারসনের বক্তব্য রাখার কথা রয়েছে।
এমএইচ/ এআর





