তিনি বলেন, বাংলাদেশ এমনি এমনি গড়ে উঠেনি, তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে আজকের বাংলাদেশের অবস্থান। ১৯৪৭ সালে আমাদের পূর্বপুরুষেরা বৃটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে রক্ত দিয়ে তাদের তাড়িয়েছে কিন্ত জুলাই সনদে ৪৭ সালের সে ত্যাগের স্বীকৃতির ঘোষণা নেই। ২০১৩ সালের শাপলা চত্তরে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি না হলে ২৪ সালের প্রেক্ষাপট তৈরি হতো না। রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছে আমরা, আমাদের রক্ত ও জীবন দেওয়াকে এড়িয়ে যাওয়া সরকারের পক্ষ থেকে স্পষ্ট গাদ্দারী।
তিনি বলেন, আজ সারা পৃথিবী জুড়ে মেহনতি ও শ্রমিক জনতা জেগে উঠেছে। পৃথিবীর প্রতিটি বিপ্লবে, প্রতিটি আন্দোলন সংগ্রামে শ্রমিক জনতার অভূতপূর্ব অংশগ্রহণ রয়েছে। বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ আন্দোলনের টার্নিং পয়েন্টে শ্রমিক জনতার ঘাম ও রক্ত ঝরতে দেখেছি। ৭১ এর মহান মুক্তিযুদ্ধে শ্রমিক জনতার ঘাম ও রক্ত ঝরতে দেখেছি। ২০১৩ সালের শাপলা চত্ত্বরের আন্দোলনে শ্রমিক জনতার রক্ত ও ঘাম ঝরতে দেখেছি। ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভূত্থানে ছাত্র জনতা নেতৃত্ব দিয়েছে তবে রাজপথ দখল, জীবন ও রক্ত দেওয়ার ক্ষেত্রে শ্রমিক জনতা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দুঃখ ও পরিতাপের বিষয় হলো শ্রমিকদের যে ভূমিকা ছিলো তার যথাযথ স্বীকৃতি ও মূল্যায়ন দিতে রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সকল শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
শুক্রবার (৮ আগস্ট) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের উদ্যোগে আয়োজিত জাতীয় শ্রমিক কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান এবং মাওলানা আজিজুর রহমান হেলালের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, াওলানা হারুনুর রশীদ ভূইয়া, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আমজাদ হোসাইন, মুহাম্মদ মাহদী হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা উবায়দুল কাদের নদভী, কুমিল্লা পশ্চিম জেলা সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি, ফেনী জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শেদ সিদ্দিকী, ফরিদপুর ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, ঢাকা-২ আসনের প্রার্থী মাওলানা নুর মোহাম্মদ।
এমএম