হঠাৎ বিমানবন্দরে সাক্ষাৎ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীররের।

আজ (রোববার)  বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দুই নেতার দেখাও হলো আবারকথাও হলো তাঁদের মধ্যে।

বিমানবন্দরে মির্জা ফখরুলকে দেখে ওবায়দুল কাদের বলেন, “আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ-আলোচনার পথ খোলা রাখাই ভালো।”

ওবায়দুল কাদেরের একান্ত সহকারী শেখ ওয়ালিদ বলেন, “বিকেলে সৈয়দপুর থেকে ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন স্যার (ওবায়দুল কাদের)। পাশের আরেকটি রুমে বিএনপি মহাসচিব আছেন জেনে তার সঙ্গে দেখা করতে যান তিনি। এসময় দু’জন কুশল বিনিময় করেন।”

কাদেরের একান্ত সহকারী বিলেন, “স্যার (ওবায়দুল কাদের) ফখরুল সাহেবকে বলেন, ঢাকা এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি পরে যাবেন। একসঙ্গে যেতে পারলে ভালো হতো। যেহেতু আমরা রাজনীতি করি, আলাপ-আলোচনার পথ খোলা রাখা উচিত”

শেখ ওয়ালিদ আরও বলেন, “জবাবে ফখরুল সাহেব স্যারকে বলেন, তিনি সকালের ফ্লাইটেই যেতেন। কিন্তু পারিবারিক একটি কাজে দেরি হয়েছে।”

এমবি