আগামী ২৩ ডিসেম্বর ঝিনাইদহ যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ২০ দলীয় জোট আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন তিনি। নিরপেক্ষ সরকারের অধীনে দ্রুতনির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে দেশব্যাপীধারাবাহিকভাবে সফর করছেন খালেদা জিয়া। এই গণসংযোগ এরই অংশ।
বুধবার রাতে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ছাড়াও আগামী ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে ২০ দলীয় জোট আয়োজিত এক জনসভায় ভাষণ দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমআর





