ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ১২-১৪ জন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। নির্দিষ্ট সময় অতিক্রম হওয়ায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে না পেরে অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান করছেন তারা।
রোববার বিকাল ৫টার আগে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হন তারা।
পরে প্রার্থীদের অনুরোধেও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র জমা নিতে রাজি হননি। তাই ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যলয়ের সামনে অবস্থান করছেন।
এমকে





