বুধবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় তিনি বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

মজিবুর রহমান নিক্সন বলেন, সংসদে টেবিল বাড়ি দিয়ে রুমিন ফারহানা বলেন— খেলা হবে, আসেন খেলা হবে। তার বক্তব্য শুনে আমি মনে করি ওনাদের গার্ডিয়ানরা ওনাদের শিক্ষা দেয়নি, আদবকায়দা দেয়নি।

বেয়াদব তৈরি করেছে। কারণ আমরা আমাদের মুরব্বিদের সামনে আমরা এমন কথা বলতে পারি না বলেও জানান তিনি।

দীর্ঘ ১৬ বছর পর বাগেরহাটে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলনটি উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সম্মেলনে বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, খুলনা সদরের এমপি শেখ সালাউদ্দিন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময়, এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এন