কুরআনবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবি শতাধিক মুফতির
বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ডের শতাধিক বিশিষ্ট মুফতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, কুরআনবিরোধী সম্পত্তি হস্তান্তর আইন পাস করে ৯১ শতাংশ মুসলমানের এই দেশে বর্তমান সরকার আল্লাহ তাআলা, তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ইসলামী বিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাদের দাবি, ‘Gift Reserving Life Usufruct’ অর্থাৎ নির্দিষ্ট রক্ত-সম্পর্কীয় ব্যক্তি এবং স্বামী-স্ত্রীর মধ্যে এমনভাবে সম্পত্তি দান করার সুযোগ রাখা, যাতে দাতা জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগ ও ব্যবহারের অধিকার সংরক্ষণ করতে পারেন- এ বিধান সরাসরি কুরআন-হাদিস তথা ইসলামী বিধানের সঙ্গে সাংঘর্ষিক।